
টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক এবং সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাবরক্ষন কর্মকর্তা মনিউজ্জামান মনি, বাংলাদেশ সাংবাদিক সংস্থার মধুপুর ইউনিটের সহ-সভাপতি আব্দুল মোমিন প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বক্তারা বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা ভূমি অফিস, মধুপুর এর আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। এর আগে উপজেলা ভূমি অফিসের সামনে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আমার বার্তা/মো:নাজমুল হক/এমই

