ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুইবার বিশ্বকাপ খেলা আমেরিকান কোচের সঙ্গে চুক্তি হতে পারে বাফুফের!

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৬:১১

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আজ সকালে জাতীয় দল কমিটির সভা ছিল। সেই সভায় আমেরিকার সাবেক অধিনায়ক টমাস ঢুলিকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে বেশি। ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে দুই পক্ষের মধ্যে দ্রুতই চুক্তি হতে পারে বলে জানা গেছে।

ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে হামজাদের কোচ করা নিয়ে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। এজেন্টের ফি'র জন্য বাফুফে-কোলম্যান চুক্তি হয়নি। এরপর ফেডারেশন দ্বিতীয় বিকল্প নিয়ে কাজ শুরু করে। সেখানে জার্মান কোচ ব্রেন্ড স্টোকস ও টমাস ঢুলি আলোচনায় ছিলেন। স্টোকস কোচ হিসেবে বেশ হাইপ্রোফাইল ছিলেন। কোলম্যানের চেয়ে সম্মানী কম দাবি করেছিলেন স্টোকস। এরপরও নানা বিবেচনায় ঢুলির দিকে যাচ্ছে ফেডারেশন।

টমাস ঢুলি গায়ানা ফুটবল দলের কোচ ছিলেন। সাফল্য ও চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও তিনি সেখান থেকে গত সপ্তাহে পদত্যাগ করেন। ঐ সময় থেকে আলোচনা ঢুলি বাংলাদেশের কোচ হতে পারেন। কারণ তিনি বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে।

ঢুলির খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার বেশ বড়ই। আমেরিকার হয়ে দুই বার বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ সালে তিনি আমেরিকার অধিনায়ক ছিলেন। কোচ হিসেবে তার এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফিলিপাইনকে নিয়ে দুই মেয়াদে ৬ বছর কোচিং করিয়েছেন৷

আমার বার্তা/এমই

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪

মেসির জন্য চেয়েছিলেন সতীর্থরা, এবার রোনালদোর জন্য বিশ্বকাপ চায় পর্তুগাল

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রথমত, আর্জেন্টিনার জন্য। দ্বিতীয়ত, লিওনেল মেসির জন্য’—সর্বশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান

নাহিদ রানা যেন ত্রাসের নাম পাকিস্তানের ব্যাটারদের কাছে। ৪৩৭ রানের পাহাড় তাড়া করতে নামা পাকিস্তানের

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলম, সামিট গ্রুপ দেশি না বিদেশি প্রতিষ্ঠান তা স্পষ্ট নয়: বদিউল আলম

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

আশুলিয়ায় ২০ একর জমি ঘিরে দখল ও সহিংসতার অভিযোগ সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে!

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

আগামী ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির জন্য চেয়েছিলেন সতীর্থরা, এবার রোনালদোর জন্য বিশ্বকাপ চায় পর্তুগাল

শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতুমন্ত্রী

দুইবার বিশ্বকাপ খেলা আমেরিকান কোচের সঙ্গে চুক্তি হতে পারে বাফুফের!

মধুপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

পহেলা জুলাই থেকেই বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল: অর্থমন্ত্রী

পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায়

‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান