ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির জন্য চেয়েছিলেন সতীর্থরা, এবার রোনালদোর জন্য বিশ্বকাপ চায় পর্তুগাল

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৬:১৮
আপডেট  : ১৯ মে ২০২৬, ১৬:২১

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রথমত, আর্জেন্টিনার জন্য। দ্বিতীয়ত, লিওনেল মেসির জন্য’—সর্বশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার আগে কথাগুলো বলেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। অবশ্য ডি মারিয়া, ডি পলরাও তেমন ইচ্ছা নিয়েই মাঠে নেমেছিলেন। শেষ পর্যন্ত আক্ষেপ ঘুছিয়ে শিরোপার দেখা পেয়েছিলেন মেসি।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে পর্তুগাল দলে বড় অনুপ্রেরণার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। এবারই শেষবারের মতো বিশ্বমঞ্চে নামছেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সিআর সেভেন। বয়স ক্যারিয়ারের শেষ দিকে গড়ালেও ড্রেসিংরুমে তার প্রভাব এখনো আগের মতোই শক্তিশালী বলে জানিয়েছেন সতীর্থ ভিতিনিয়া। সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিতিনিয়া বলেছেন, রোনালদোর সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল দল।

ভিতিনিয়া বলেন, ‘সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা, তার কাছ থেকে শেখা এবং প্রতিদিন তার পেশাদার মানসিকতা দেখা আমার জন্য গর্বের। আমি আশা করি, আমরা তার সঙ্গে এবং তার জন্য বিশ্বকাপ জিততে পারব।’

আল নাসর–এ খেলা রোনালদোর পেশাদারিত্ব নিয়েও প্রশংসা করেছেন এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘ফুটবলের প্রতি তার দৃষ্টিভঙ্গিটাই আলাদা। সে অত্যন্ত পেশাদার এবং সিরিয়াস। কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। মাঠে নামার আগে সে নিশ্চিত থাকে যে দলের জন্য যা যা করা সম্ভব, সবই করেছে।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও ধাপে ধাপে এগোতে চান ভিতিনিয়া। তিনি বলেন, ‘আমরা শুধু জিততে চাই। জানি কাজটা কঠিন হবে। এখনই ফাইনাল বা ট্রফি নিয়ে ভাবার কোনো মানে নেই, যদিও সেটাই আমাদের লক্ষ্য। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আপাতত পুরো মনোযোগ গ্রুপ পর্বে।’

২০২৬ বিশ্বকাপে পর্তুগাল জাতীয় ফুটবল দল রয়েছে গ্রুপ ‘কে’তে। তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। আজই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কোচ রবার্তো মার্তিনেজ।

আমার বার্তা/এমই

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিল সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জুটি। অবশেষে ১৩৪

দুইবার বিশ্বকাপ খেলা আমেরিকান কোচের সঙ্গে চুক্তি হতে পারে বাফুফের!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আজ সকালে জাতীয় দল কমিটির সভা

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান

নাহিদ রানা যেন ত্রাসের নাম পাকিস্তানের ব্যাটারদের কাছে। ৪৩৭ রানের পাহাড় তাড়া করতে নামা পাকিস্তানের

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলম, সামিট গ্রুপ দেশি না বিদেশি প্রতিষ্ঠান তা স্পষ্ট নয়: বদিউল আলম

শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

আশুলিয়ায় ২০ একর জমি ঘিরে দখল ও সহিংসতার অভিযোগ সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে!

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

আগামী ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে বসছে ‘পাগলা ঘণ্টা’: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসির জন্য চেয়েছিলেন সতীর্থরা, এবার রোনালদোর জন্য বিশ্বকাপ চায় পর্তুগাল

শিশুর চিঠিতে সেতু নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর, পরিদর্শনে সেতুমন্ত্রী

দুইবার বিশ্বকাপ খেলা আমেরিকান কোচের সঙ্গে চুক্তি হতে পারে বাফুফের!

মধুপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

পহেলা জুলাই থেকেই বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল: অর্থমন্ত্রী

পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায়

‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান