ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, ২৫৪ মিলিয়নের অর্ডার হাতছাড়া

আমার বার্তা অনলাইন
২২ নভেম্বর ২০২৬, ১৯:২৫
আপডেট  : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের প্রভাব পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি কারখানার উৎপাদন বন্ধে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত অর্ডার সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক জরুরি জরিপের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি ও নানা ধরনের বিঘ্নের কারণে কারখানাগুলো উৎপাদন কার্যক্রম চালাতে বাধার মুখে পড়ে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালায় সংগঠনটি। এতে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের তথ্য দিয়েছে।

জরিপে দেখা গেছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু উৎপাদন খাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা রফতানিমূল্য বা এফওবি ভিত্তিতে হিসাব করা হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রফতানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও কোথাও বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিতেও পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনায়। বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাকের নিশ্চিত করা ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব ক্রয়াদেশের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর দাবি, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির তুলনায় অনেক কম। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে বিপুলসংখ্যক কারখানার ক্ষয়ক্ষতির তথ্য এখনো এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

এ ছাড়া জরিপে ১৮ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এই সংকটের প্রভাব শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়ছে। ক্রেতাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার ঘটনা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি। বিজিএমইএর মতে, দেশের অর্থনীতি এবং তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার