ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শাপলা চত্বরে গণহত্যা

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজিরা দেবেন একই মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানির কথা রয়েছে।

ট্রাইব্যুনালে আনা অপর আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়ায় আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। একইসঙ্গে মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, এর বর্ণনাও দেন তিনি।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে, ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তারদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনা উল্লেখ করা হয়েছে।

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে আয়োজনে আর কোনো বাধা নেই।

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার