ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

সন্ত্রাসবাদ মোকাবিলা
আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮

উপমহাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান। এই সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং আলোচনা দ্বিপাক্ষিক হতে পারে আবার বহুপাক্ষিক ফোরাম ব্যবহারের মাধ্যমেও হতে পারে।

ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক।

ইউরেশিয়া অঞ্চলভিত্তিক আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন কাউন্সিলের (এসসিও) সম্মেলনে যোগ দিতে গত ২০ নভেম্বর ভারত সফরে গিয়েছিলেন মুসাদ্দিক মালিক। ২২ নভেম্বর সফর শেষ করে ইসলামাবাদ ফেরার আগে নয়াদিল্লিতে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

এ সময় পাকিস্তানের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের একটি স্থায়ী সমাধান চায়; এমন কোনো আলোচনা নয় যা কেবল উসকানিই বাড়াবে।

“যখনই আলোচনা হবে, তা হবে তথ্য-প্রমাণের ভিত্তিতে—এবং এমন আলোচনা অবশ্যই হওয়া উচিত।”

মন্ত্রী জানান, পাকিস্তান বারবার দ্বিপাক্ষিক আলোচনা অথবা কোনো বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে তথ্য-প্রমাণ উপস্থাপনের প্রস্তাব দিয়ে আসছে। উভয় দেশেরই উচিত তাদের কাছে থাকা তথ্য-প্রমাণ সামনে আনা এবং স্বচ্ছতার সঙ্গে বিষয়গুলো নিয়ে কাজ করা।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চলকেই ক্ষতিগ্রস্ত করেছে। পাকিস্তানে হাজার হাজার মানুষ চরমপন্থা ও সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এখনও হচ্ছে।

মুসাদ্দিক মালিক বলেন, “সন্ত্রাসবাদের কারণে যদি কারো সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে, তবে তা আমাদেরই হয়েছে। আমাদের দেশে প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছে (শহীদ হচ্ছে)।”

“পাকিস্তান তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে থাকা নেটওয়ার্কগুলোকে খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এই হুমকি পুরোপুরি নির্মূল করতে আঞ্চলিক সহযোগিতা প্রয়োজেন।”

সূত্র : জিও নিউজ

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নাইজেরিয়ায় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

ইয়েমেনের হথি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের চাপে ফেলেছেন এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার