ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

রাহুলের মৃত্যু : ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৯:৪০
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। ছবি : সংগৃহীত

শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ টালিউড ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার মতো পানির নিচে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই তার শ্বাসনাল ও পাকস্থলীতে ঢুকে পড়ে বিপুল পরিমাণ নোনা পানি এবং বালি।

হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, অস্বাভাবিক মাত্রায় শরীরে নোনা পানি ও বালির উপস্থিতির দিকটি ময়নাতদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। কারণ হিসেবে চিকিৎসকরা জানান, সাধারণ ডুবে যাওয়ার ঘটনার তুলনায় রাহুলের শরীরের ভেতরে বালি ঢোকার পরিমাণ অতিমাত্রায় বেশি। বিশেষ করে শ্বাসনালি ও পাকস্থলীতে যে পরিমাণ নোনা পানি ও বালির উপস্থিতি পাওয়া গেছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে দীর্ঘ সময় পানির নিচে ছিলেন রাহুল।

এ ধরনের ঘটনা নিয়ে যারা কাজ করেন তারা মনে করছেন, প্রাথমিক ময়নাতদন্ত ঘিরে যে তথ্য সামনে এসেছে, তাতে মনে করা হচ্ছে, দীর্ঘ সময় পরও রাহুলকে উদ্ধার না করায় পরিস্থিতি আরও জটিল করে তোলে। যা শেষ পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

প্রাথমিক ময়নাতদন্তের পর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট তৈরিতে ব্যস্ত চিকিৎসকরা। সে রিপোর্ট হাতে পেলেই রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

গত ২৯ মার্চ ভারতের দিঘার তালসারি সৈকতে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে সময় অনাকাঙিক্ষত এমন দুর্ঘটনা ঘটায় অভিনয়শিল্পীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা।

আমার বার্তা/এমই

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয়

অনন্যাকে আপত্তিকর স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা

রাহুলের মৃত্যুর প্রকৃত সত্য উন্মোচনের দাবিতে উত্তাল ওপার বাংলা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক এবং রহস্যময় মৃত্যু কেবল একটি শোকের সংবাদ হয়ে থাকেনি, বরং এটি

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা রাহুল

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী