
মেঘনা আলম তার পোস্টে লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
মূলত এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই মেঘনা আলমের এই মন্তব্য।
রোববার বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
পরবর্তী সময়ে আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন তিনি।
আসিফ মাহমুদের এমন মন্তব্যের রেশ ধরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মেঘনা আলম। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। এবার দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার মন্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

