ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আসিফ রায়হান:
১৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

গাজীপুরের পূবাইল থানাধীন পূবাইল মৃধাবাড়ি এলাকায় যৌতুকের দাবিতে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত স্বামী মো. ইমরান হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন সরকার (২৯) গাজীপুর মেট্রোপলিটন এলাকার পূবাইল থানাধীন পূবাইল মৃধাবাড়ী এলাকার বাসিন্দা।

​মামলাত এজহার সূত্রে জানা গেছে, গত ২০২৫ সালের ২৪ এপ্রিল ইসলামী শরিয়াহ মোতাবেক ৫ লাখ টাকা দেনমোহরে মো. ইমরান হোসেন সরকারের সাথে সুমাইয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং বর সাজানোর জন্য প্রায় ১ লাখ টাকার মালামাল প্রদান করে।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই গৃহবধূ সুমাইয়া খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন। কিন্তু এর মধ্যেই স্বামী ইমরান হোসেন নিজের বসতবাড়ি তৈরির জন্য কনের পিতার বাড়ি থেকে অতিরিক্ত ৫ লাখ টাকা যৌতুক দাবি করতে শুরু করেন। কনের পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গৃহবধূর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

​অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সব নির্যাতন সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন সুমাইয়া। কিন্তু গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে স্বামী পুনরায় যৌতুকের টাকার জন্য তাকে চাপ দেন। সুমাইয়া টাকা আনতে অস্বীকৃতি জানালে পূবাইল মৃধাবাড়ী এলাকায় স্বামীর নিজ বাসায় তাকে বেদম মারধর করা হয়। পরে তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাকে খালি হাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ তার পিতার বাসায় গিয়ে আশ্রয় নেন।

ঘটনার পর ভুক্তভোগী সুমাইয়া খাতুন বাদী হয়ে স্থানীয় পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

রোববার (১৫ নভেম্বর) সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত ইমরান হোসেন সরকারকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সাংবাদিকদের জানান, “ভুক্তভোগী ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী প্রায়ই তাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে শুনেছি, ঠিক এমন অভিযোগের ভিত্তিতে পূবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ ইমরান হোসেন সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

‎সাত বছরের সাজানো সংসার ভেঙে যায় মাত্র এক সপ্তাহ আগে। আর সেই ভাঙনের এক সপ্তাহের

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

 খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাসহ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী