ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৫:৪০

দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার চেয়েও বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার ও অব্যবস্থাপনা বড় সংকট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি আরও বলেন, আমাদের যা কিছু সম্পদ আছে, তার বড় একটি অংশই এখনো 'আন্ডার ইউটিলাইজড' বা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। জনস্বাস্থ্য উন্নয়নে এই পরিস্থিতির পরিবর্তন এবং একাডেমিক গবেষণার সঙ্গে সরকারি নীতিমালার সমন্বয় জরুরি - বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে 'নগর স্বাস্থ্য ব্যবস্থা পুনর্বিবেচনা: গবেষণা থেকে নীতি নির্ধারণ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ ও 'কোরাস' (CHORUS) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যমান সম্পদের সঠিক ব্যবস্থাপনা, ডেটা-নির্ভর প্রযুক্তিগত দক্ষতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের নগর স্বাস্থ্য ব্যবস্থায় বৈষম্য দূর করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়া নিয়ে গবেষণালব্ধ তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, "আমরা প্রায়ই স্বাস্থ্য খাতে সম্পদের স্বল্পতার কথা বলি। কিন্তু আমার ধারণা, যা আছে তা আমরা অদক্ষভাবে ব্যবহার করছি। সেমিনারে উপস্থাপিত তথ্য-প্রমাণে দেখা গেছে, আমাদের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো তাদের সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারছে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বিদ্যমান সম্পদ দিয়ে সেবার পরিমাণ প্রায় ৪২ শতাংশ বাড়ানো সম্ভব—এই বিষয়টি আমাদের নীতিনির্ধারণে বিশেষ গুরুত্ব পাবে।"

ঢাকার মতো মেগাসিটির ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার স্বাস্থ্য বৈষম্য নিয়ে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বিষ্ময় প্রকাশ করেন। তিনি বলেন, "ঢাকা একটি ছোট্ট শহর হলেও এর ভেতরে যে ডাইভারসিটি বা বৈচিত্র্য আছে, তা আমাকে অবাক করেছে। বিশেষ করে ওয়ার্ড-ভিত্তিক দারিদ্র্যের ম্যাপ এবং লোকাল লেভেল ডেটা (স্থানীয় পর্যায়ের তথ্য) সংগ্রহের যে প্রযুক্তি আপনারা ব্যবহার করেছেন, তা অত্যন্ত চমৎকার। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা যদি আমাদের বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও সুচারু বা 'ফাইন টিউন' করতে পারি, তবে তা সাধারণ মানুষের স্বাস্থ্য সমতা নিশ্চিত করতে দারুণ কার্যকর হবে।"

জনপ্রতিনিধি হিসেবে জনগণের সন্তুষ্টির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "স্বাস্থ্য মানে কেবল রোগ মুক্তি নয়, এটি শারীরিক ও মানসিক প্রশান্তির বিষয়। আমরা হয়তো হাসপাতালে উন্নত চিকিৎসা দিচ্ছি, কিন্তু সেখানকার পরিবেশ বা ব্যবহারে যদি রোগীর মন ভালো না হয়, তবে সেই চিকিৎসা পূর্ণাঙ্গ নয়। যেহেতু আমরা জনগণের রাজনীতি করি, তাই আমাদের লক্ষ্য তাদের খুশি করা। জনগণের যে প্রকৃত স্বাস্থ্য চাহিদা রয়েছে, তা যদি সরকারি কার্যক্রমে সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যায়, তবেই একটি জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে।"

গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অর্গানাইজেশনগুলো যে কাজ করছে, সেগুলোর সত্যিকারের প্রতিফলন হওয়া উচিত সরকারি নীতিতে। আমি এই বিষয়ে জোর দেবো যেন মন্ত্রণালয়ের সঙ্গে একাডেমিক প্রতিষ্ঠানগুলোর কোলাবরেশন বা সহযোগিতা আরও বৃদ্ধি পায়। আমাদের রিসোর্সগুলোকে যদি আমরা 'পুল' বা একত্রিত করতে পারি, তবেই সত্যিকারের পরিবর্তন সম্ভব।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা ঢাকার নগর স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কৌশলগত ক্রয় এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন। তাদের মধ্যে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি, তবে হাম সন্দেহে সারাদেশে আরও ১১ জনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব