ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১০:০৯

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতর এবং ইরানের জাতীয় উৎসব নওরোজের শুভেচ্ছা জানাতে গত ২২ মার্চ রোববার পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন শেহবাজ। সেই ফোনালাপেই ইরানের প্রেসিডেন্টকে এই পরামর্শ দেন তিনি।

“প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ ছিলো উষ্ণ এবং আন্তরিক। ইরানের জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনসাধারণকে ঈদুল ফিতর এবং নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের বীর জনতার প্রতি সংহতি এবং যুদ্ধে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”

“ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণ এবং উত্তেজনা নিরসন এবং মতপার্থক্য দূর করার জন্য সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নেওয়ার জোরদার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে পাকিস্তান তার গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সীমান্ত আছে পাকিস্তানের। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ভালো।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ। - সূত্র : জিও টিভি

আমার বার্তা/এমই

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

ভিন্নমত দমনে রাজধানী তেহরানজুড়ে সিসিটিভি ক্যামেরার এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। কিন্তু যুদ্ধের ময়দানে

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে

স্ত্রীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ কারাবন্দী ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট