ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১৭:১৫
ট্রেন থেকে নামছেন এক ইরানি যাত্রী।

ভিন্নমত দমনে রাজধানী তেহরানজুড়ে সিসিটিভি ক্যামেরার এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। কিন্তু যুদ্ধের ময়দানে সেই নজরদারি ব্যবস্থাই উল্টো বুমেরাং হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অভিযানে তেহরানের সেই রাস্তার ক্যামেরাকেই লক্ষ্যবস্তু শনাক্তের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বারবার সতর্কতা সত্ত্বেও ইরানের নজরদারি ব্যবস্থা যে সুরক্ষিত ছিল না, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। গোয়েন্দা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, হ্যাক করা ক্যামেরার ফুটেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ে খামেনির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করে ইসরায়েল।

ইরানে একের পর এক বিক্ষোভ দমনে গত জানুয়ারি মাস পর্যন্ত দেশজুড়ে হাজার হাজার ক্যামেরা বসানো হয়। বিশেষ করে হিজাব আইন লঙ্ঘনকারী নারীদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি যুক্ত করা হয়েছিল এই ব্যবস্থায়। কিন্তু এই তথাকথিত ‘নিরাপত্তা বলয়’ই ইসরায়েলি হ্যাকারদের জন্য উন্মুক্ত পথ করে দেয়।

সংশ্লিষ্ট এক সূত্র এপি-কে জানিয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা দীর্ঘদিন ধরেই হ্যাকড অবস্থায় ছিল এবং সেগুলোর তথ্য সরাসরি ইসরায়েলের সার্ভারে চলে যাচ্ছিল। একটি ক্যামেরা এমন কোণে বসানো ছিল যা দিয়ে খামেনির বাসভবনের পাশের গাড়ি পার্কিং এবং মানুষের দৈনন্দিন যাতায়াত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল।

সুরক্ষা বিশেষজ্ঞ পল মারাপেস বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ ক্যামেরা ইন্টারনেটে অরক্ষিত অবস্থায় আছে। এগুলো হ্যাক করা এতটাই সহজ যেন বালতির ভেতর থেকে মাছ ধরা।

আগে হ্যাক করা ক্যামেরার হাজার হাজার ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করতে শত শত গোয়েন্দার কয়েক সপ্তাহ সময় লাগত। কিন্তু এখন এআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যেই নির্দিষ্ট ব্যক্তি, গাড়ি বা রুট খুঁজে বের করা সম্ভব হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস স্নাইয়ার বলেন, আগে মানুষ এই কাজ করত, এখন এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সবকিছু খুঁজে দিচ্ছে। এআই অ্যালগরিদমের সহায়তায় খামেনির যাতায়াতের পথ, সময় এবং তার নিরাপত্তারক্ষীদের গতিবিধি কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করে এই হামলার পরিকল্পনা করা হয়।

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহমুদ নাবাবিয়ান গত সেপ্টেম্বরেই আক্ষেপ করে বলেছিলেন, আমাদের রাস্তার মোড়ের সব ক্যামেরা এখন ইসরায়েলের হাতে। ইন্টারনেটে যা কিছু আছে সব তাদের নিয়ন্ত্রণে... আমরা নড়াচড়া করলেই তারা জেনে যায়।

সার্ভেইল্যান্স গবেষক কনর হিলি এই পরিস্থিতিকে স্বৈরশাসকদের এক অদ্ভুত দ্বিধা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হাস্যকর বিষয় হলো, স্বৈরাচারী রাষ্ট্রগুলো তাদের শাসনকে নিষ্কণ্টক করতে যে অবকাঠামো গড়ে তোলে, সেটিই তাদের নেতাদের ঘাতকদের কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান করে তোলে।

ইরানের একটি বাজারের রাস্তায় পথচারী। ফাইল ছবি: এপিইরানের একটি বাজারের রাস্তায় পথচারী। ফাইল ছবি: এপি

ক্যামেরা হ্যাকিংয়ের মাধ্যমে যুদ্ধের এই নতুন কৌশল পুরো অঞ্চলকে সতর্ক করে দিয়েছে। ২০২৩ সালে হামাসও ইসরায়েলি টহল দল পর্যবেক্ষণে সিসিটিভি হ্যাক করেছিল। আবার ইউক্রেন যুদ্ধে রাশিয়া একইভাবে ক্যামেরা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ঠিক করছে।

দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, কেউ ভাবেনি ট্রাফিক ক্যামেরা এভাবে টার্গেটিং টুলে পরিণত হবে। ইরানের পুরো নেতৃত্ব এভাবে প্রথম দিনেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে এই ডিজিটাল ফাঁক বন্ধ করা সহজ নয় বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ। তার মতে, এটি অনেকটা ইঁদুর-বেড়াল খেলার মতো, যেখানে পুরোপুরি সুরক্ষা পাওয়া প্রায় অসম্ভব।

আমার বার্তা/এমই

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে

স্ত্রীর প্রতি অমানবিক আচরণের অভিযোগ কারাবন্দী ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে 'গঠনমূলক' আলোচনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আপাতত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট