ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

আমার বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬, ১২:২০

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে অন্য কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজেই সরে যেতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চকে মেটা জানিয়েছে, ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ব্যবহারও এখনো শুরু হয়নি।

‘ক্লোজ ফ্রেন্ডস’ কী?

ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার চালু হয় ২০১৮ সালে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্টোরি, রিলস কিংবা নির্দিষ্ট পোস্ট বেছে নেওয়া কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। ব্যক্তিগত বা সীমিত পরিসরের কনটেন্ট ভাগ করে নেওয়ার জন্য এই সুবিধা বেশ জনপ্রিয়।

তবে এত দিন পর্যন্ত কেউ যদি অন্যের ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত থাকতেন সেখান থেকে নিজে থেকে বেরিয়ে আসার কোনো উপায় ছিল না।

যেভাবে সামনে এলো তথ্য

অপ্রকাশিত ফিচার খুঁজে বের করার জন্য পরিচিত রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি প্রথম এই সম্ভাব্য পরিবর্তনের তথ্য সামনে আনেন। অ্যাপের ভেতরের কোড বিশ্লেষণ করে তিনি নিয়মিত নতুন ফিচারের আভাস দেন।

তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, কোনো ব্যবহারকারী যদি কারও ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা ছেড়ে দেন তাহলে তিনি আর সেই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডস-ভিত্তিক স্টোরি বা কনটেন্ট দেখতে পারবেন না। ভবিষ্যতে আবার দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নতুন করে তালিকায় যুক্ত করতে হবে।

কারও কাছে অস্বস্তি, কারও কাছে স্বস্তি

এই ফিচার সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। কেউ কেউ হয়তো বিব্রত বোধ করতে পারেন যদি দেখেন তাদের ঘনিষ্ঠ তালিকা থেকে কেউ নিজে থেকেই সরে গেছেন।

অন্যদিকে অনেক ব্যবহারকারীর জন্য এটি হতে পারে স্বস্তির বিষয়। কারণ সবাই সব সময় নির্দিষ্ট কারও ব্যক্তিগত শেয়ারিংয়ের অংশ হয়ে থাকতে চান না। নিজের ডিজিটাল সীমানা নিজে ঠিক করার সুযোগ তাদের কাছে ইতিবাচক হিসেবেই দেখা দিতে পারে।

প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে

ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটে ইতিমধ্যেই এ ধরনের সুবিধা রয়েছে। সেখানে ব্যবহারকারীরা চাইলে অন্যের প্রাইভেট স্টোরি থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন। সেই তুলনায় ইনস্টাগ্রাম এত দিন এই দিক থেকে কিছুটা পিছিয়েই ছিল।

তবে ফিচারটি শেষ পর্যন্ত সবার জন্য চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। অনেক সময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণভাবে নানা ফিচার নিয়ে পরীক্ষা চালালেও সেগুলোর সব প্রকাশ্যে আসে না।

সামনে আসতে পারে সাবস্ক্রিপশন সুবিধা

এদিকে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ নয়, ইনস্টাগ্রাম আরও কিছু নতুন ফিচার নিয়েও কাজ করছে বলে জানিয়েছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ— এই তিন প্ল্যাটফর্মের জন্য নতুন সাবস্ক্রিপশন সুবিধা পরীক্ষার পরিকল্পনাও রয়েছে তাদের। এর মাধ্যমে ব্যবহারকারীরা কিছু বিশেষ বা অতিরিক্ত সুবিধা পেতে পারেন।

যদিও ঠিক কোন ফিচারগুলো সাবস্ক্রিপশনের আওতায় থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মেটা। তবে পালুজ্জির তথ্যে ইঙ্গিত মিলেছে, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে- অসীম সংখ্যক অডিয়েন্স লিস্ট তৈরির সুযোগ, কে ফলো ব্যাক করেনি তা দেখার সুবিধা, এমনকি স্টোরি দেখা হলেও পোস্টদাতা তা জানতে না পারার মতো নিয়ন্ত্রণ।

মেটার ভাষ্য, প্ল্যাটফর্মগুলোর মূল অভিজ্ঞতা সবার জন্য বিনা মূল্যে রাখাই তাদের লক্ষ্য। তবে যারা বাড়তি নিয়ন্ত্রণ ও বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক মডেল আনার কথা ভাবা হচ্ছে। কোন পদ্ধতি ব্যবহারকারীদের কাছে সবচেয়ে কার্যকর হয়, তা বুঝতেই বিভিন্ন ধরনের প্যাকেজ পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি।

আমার বার্তা/জেইচ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় ইমেজ ও ভিডিও তৈরির টুল ‘গ্রোক ইম্যাজিন’ নিয়ে গত ৪৮

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট