ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৬, ১২:০৪
জাইমা রহমান ও আমিনুল হক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক সমালোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বলে দাবি ক্রীড়া প্রতিমন্ত্রীর।

আমিনুল জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালে ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তাঁর খেলার সুযোগ এসেছিল। জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন— এমনটাই দাবি করেছেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক। স্কুলে থাকাকালে চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন। তাঁরা দুজনই ক্রীড়াপ্রেমী হওয়া সত্ত্বেও মেয়েকে আগে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

নিজের বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাঁদের মধ্যে স্মৃতিচারণামূলক কথা হয়। জাইমা রহমানের উদ্ধৃতি টেনে আমিনুল বলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তাঁর বিশেষ দক্ষতা ছিল বলে জানান আমিনুল।

আমিনুল জানান, ইউরোপে স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রতিটি শিশুর বেড়ে ওঠার অংশ। জাইমা রহমানেরও খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দিয়েছেন। গতকাল একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন আমিনুল। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাঙ্গ এবং তুমুল সমালোচনা শুরু হয়। তারই প্রেক্ষিতে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন আমিনুল।

আমার বার্তা/এমই

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ যুবারা। দেশের

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

সর্বশেষ পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও

ভিনিসিয়ুসের জোড়ায় রোমাঞ্চকর জয় রিয়ালের, জিতল বার্সেলোনাও

চলতি মৌসুমের প্রথম দেখায় অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। পাকিস্তান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট