ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৫:১১
ব্রাজিল কোচ রোজেরিও মাইকেল।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রায় ৩০০ কোচ আবেদন করেছেন। সেখান থেকে তালিকা কমিয়ে ২২ জনে আনা হয়েছে। এবার এই ২২ কোচের বেতন চাহিদা জানতে ই-মেইল করেছে বাফুফে। পাশাপাশি তারা কবে থেকে দায়িত্ব নিতে পারবেন, সেটিও জানতে চাওয়া হয়েছে।

এই ২২ জনের তালিকায় রয়েছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজেরিও মাইকেল। এছাড়া আর্জেন্টিনার দুজন কোচও আছেন তালিকায়। বাংলাদেশের কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও আছেন বিবেচনায়। সবার কাছ থেকেই বেতন ও সম্ভাব্য যোগদানের সময় জানতে তথ্য সংগ্রহ করছে বাফুফে। এরপর এই তালিকা আরও সংক্ষিপ্ত করে পরবর্তী সিদ্ধান্তে যাবে সংস্থাটি।

বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, ‘আমরা কোচদের কাছ থেকে বেতন জানতে চেয়েছি—কার কী চাহিদা এবং কবে থেকে কাজ করতে পারবেন। এসব তথ্য পাওয়ার পর তালিকা আরও সংক্ষিপ্ত করা হবে। এরই মধ্যে যদি আরও ভালো বায়োডাটা আসে, সেটাও বিবেচনায় নেওয়া হবে। আমাদের একটি নির্দিষ্ট বাজেট রয়েছে। কোনো কোচ যদি লাখ ডলার বেতন দাবি করেন, তা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ২৫-৩০ হাজার ডলারের মধ্যে থাকতে চাই। এখন দেখা যাক কী হয়।’

কোচের বেতন জোগাড়ে ফিফার অনুদানের পাশাপাশি স্পন্সর খোঁজার চেষ্টাও চলছে। হিলটন আরও বলেন, ‘ফিফার অনুদান তো আছেই। আমাদের সভাপতি স্পন্সরও খুঁজছেন। আশা করি, দেশের ফুটবলের জন্য ভালো মানের কোচ পাওয়া যাবে।’

আমার বার্তা/এমই

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

  ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

জয়ের স্বাদ কেমন, তা যেন ভুলতে বসেছিল চেলসি। আগের আট ম্যাচের সাতটিই হেরেছে তারা। একমাত্র

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আজ রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব