ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১০:১৬
উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আঞ্চলিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক।

সম্প্রতি প্রকাশিত ‘ইউনেস্কো ওয়ার্ল্ড এডুকেশন স্ট্যাটিস্টিকস ২০২৫’-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে এই অঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে এগিয়ে রয়েছে।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে ইউনেস্কোর প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ২৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীর গড় হার ৩.৭০ শতাংশ। উচ্চশিক্ষার এই প্রসার ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ বড় প্রতিবেশী দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে।

ইউনেস্কোর তথ্যমতে, তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে মালদ্বীপ (৩.১ শতাংশ) এবং ভারত (৩.০৫ শতাংশ)। এছাড়া পাকিস্তান ২.৬৮ শতাংশ, ভুটান ১.৮০ শতাংশ এবং নেপাল ১.৭০ শতাংশ গড় হার অর্জন করেছে। তবে সাধারণ সাক্ষরতার হার অনেক বেশি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় স্নাতকোত্তর ডিগ্রিধারীর হার সবচেয়ে কম, মাত্র ০.৭৭ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের এই সাফল্য এসেছে ধারাবাহিক অগ্রগতির হাত ধরে। ২০১৫ সালে এই হার ৩.৩ শতাংশ থাকলেও ২০১৯ সালে তা এক লাফে সর্বোচ্চ ৪.৩ শতাংশে পৌঁছায়। ২০২০ সালের তথ্য না পাওয়া গেলেও ২০২২ সালে ৩.৭ শতাংশ এবং ২০২৩ সালে ৩.৬ শতাংশ হার নিয়ে সাফল্য ধরে রাখে বাংলাদেশ।

শিক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, স্নাতকোত্তরে বিশেষায়িত কোর্স এবং সরকারি-বেসরকারি চাকরির বাজারে উচ্চতর ডিগ্রির ক্রমবর্ধমান চাহিদাই এই সাফল্যের প্রধান কারণ। একই সাথে ইউনেস্কোর এই ফলাফল আঞ্চলিক পর্যায়ে দক্ষ জনশক্তি ও উচ্চশিক্ষা বিষয়ক নীতি নির্ধারণে বাংলাদেশের প্রভাব আরও বাড়িয়ে দেবে।

আমার বার্তা/এমই

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ের

ফেসবুকে নেতিবাচক পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপ দিতে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধের দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের সেলেবির

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন