ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ফেসবুকে নেতিবাচক পোস্ট, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৬, ১২:২৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে নেতিবাচক পোস্টদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এক নির্দেশনায় বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আমার বার্তা/জেএইচ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ের

মাস্টার্স বা উচ্চতর ডিগ্রি অর্জনে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আঞ্চলিক

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপ দিতে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধের দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের সেলেবির

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন