ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটে ২১ বছর পর ফিরছে গাড়ি পুরস্কার দেওয়ার সংস্কৃতি

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ১৩:৩২
চুক্তির পর সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল : ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের পর এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজগুলোতে মাঠের একপাশে দেখা গেছে মোটরবাইক। এটি সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার। পাকিস্তানের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় হয়ে বাইক পেয়েছিলেন পেসার শরীফুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কে এই পুরস্কার পাবেন, তা এখনো ঠিক হয়নি। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে আরও বড় পুরস্কার। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ জন্য থাকবে একটা গাড়ি।

আজ মিরপুরে এ নিয়ে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অনুষ্ঠানে গাড়ি দেওয়ার কথা জানানো হলেও কোন মডেল বা কত টাকা দাম তা খোলাসা করা হয়নি।

অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্মৃতিচারণা করে বলেন, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। তাঁর ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল তখন পুরস্কার হিসেবে গাড়ি পেয়েছিলেন।

পুরস্কার হিসেবে গাড়ির সংস্কৃতি ফিরিয়ে আনায় ক্রিকেটাররা রোমাঞ্চিত থাকবেন বলে বিশ্বাস তামিমের, ‘এটা আমার জন্য গর্বের ব্যাপার। এ রকম বড় বড় কোম্পানি যত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে শুরু হবে, সেটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো। আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। পরের দুটি ওয়ানডে ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। এই সিরিজে শেষ দুই ম্যাচ ১৯ ও ২১ জুন।

আমার বার্তা/এমই

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল পাকিস্তান। মিরপুর টেস্টে ১০৪ রানের বিশাল জয়ে

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপে আজ ছিল মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মোহামেডান ২-১ গোলে

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১৬ রান তুলে পঞ্চম দিনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ

জনস্বার্থে বেসরকারি বিল উত্থাপনে জোর সংসদীয় কমিটির

কাঁটাতারের বেড়া দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না: নাহিদ ইসলাম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমিয়ে অপ্রদর্শিত আয়ের উৎস বন্ধের দাবি

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ তুরস্কের সেলেবির

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন