
মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১২ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গে কথা বলেছেন। আবাসিক ও ব্যবসাপ্রতিষ্ঠানে আরও পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি পৌঁছে দিতে এলএনজি ও জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয়ে তাদের আলোচনা হয়।
আমার বার্তা/এমই

