ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৬, ১২:২৮
সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে: পরিণীতি চোপড়া

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চড্ডার প্রেম থেকে পরিণয় সবটাই যেন রূপকথার মতো। তবে সম্প্রতি অভিনেত্রী এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে অনুরাগী মহলে। তিনি জানান, ‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে!’। সদ্য মা হয়েছেন পরিণীতি। এই মুহূর্তে স্বামী রাঘবের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

সমুদ্রের নোনা জল আর ব্যাংককের চায়না টাউনের ব্যস্ত রাস্তায় সময় কাটানোর নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাঘবের সঙ্গে বিয়ের পর থেকেই দিল্লি-মুম্বাই যাতায়াত করতে হতো তাকে। তবে মা হওয়ার পর আপাতত পাকাপাকিভাবে থিতু হয়েছেন দিল্লিতেই।

বিগত দুই বছর বড় পর্দায় সেভাবে দেখা মেলেনি পরিণীতির। এরই মাঝে হঠাৎ তার এই ‘প্রেমের ইচ্ছা’ নিয়ে দানা বাঁধছে রহস্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।’

স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি রাঘবকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন অভিনেত্রী? তবে রহস্য খুব বেশিক্ষণ জিইয়ে রাখেননি পরিণীতি। একটু খেয়াল করলেই দেখা যায়, সেই ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা স্বামী রাঘব চড্ডার নাম। মূলত স্বামীর সঙ্গে কোনো এক অনুষ্ঠানে গিয়েই দুষ্টুমি করে এমন ছবি পোস্ট করেছেন তিনি।

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। এবার কি তবে বাস্তব জীবনের পর রূপালি পর্দাতেও অর্থাৎ ‘রিল’ লাইফে জুটি বাঁধছেন এই দম্পতি? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ হিসেবে সম্বোধন করেন এই বলিউড সুন্দরী। ভক্তদের মতে, সহ অভিনেতার আড়ালে আসলে স্বামী রাঘবের প্রতিই নিজের ভালোবাসা আরও একবার জাহির করলেন পরিণীতি।

আমার বার্তা/এমই

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যখন ক্যারিয়ারের মধ্যগগনে থেকে

পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি: পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দম’। টানা

ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট