ই-পেপার বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩

ফের ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

আমার বার্তা অনলাইন:
২৪ মার্চ ২০২৬, ১৬:৩৯

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যখন ক্যারিয়ারের মধ্যগগনে থেকে নিয়মিত শ্যুটিং সেটে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন এই অভিনেত্রী। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তানিয়া। সেখানে অস্ত্রোপচার শেষে ২০ ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি। তবে শারীরিক জটিলতা কাটেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লেখেন, ‘অপারেশন‍ + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ তার এই ছোট্ট সমীকরণই বলে দিচ্ছে, গত কয়েকটা দিন কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন তিনি।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সেখানে তানিয়ার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন তিনি।

ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন, ‘কখন যে কার জীবনে কী ঘটে যায়, কেউ বলতে পারে না। চেন্নাইতে আছি অথচ আমার একজন পছন্দের মানুষ, অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হবে না? এটা কেমন কথা? আমিও দৌড়ের ওপর আছি।’

তানিয়ার সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি চারণ করে এই নির্মাতা আরও লেখেন, ‘তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হলো। আধা ঘণ্টা ছিলাম। কথা হলো, ওকে দেখলাম, এত মায়া লাগছিল। চোখেমুখে, হাসিতে মায়া। অনেক নরম হয়ে গিয়েছে। কিন্তু সুন্দর লাগছিল। তানিয়ার সঙ্গে আছে ওর বোন। বিদেশের বাড়িতে দুজন! তানিয়ার জন্য প্রার্থনা আর শুভ কামনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক প্রার্থনা মন থেকে তোমার জন্য। নিজের যত্ন নিও প্লিজ।’

চিকিৎসার বিস্তারিত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘৯ মার্চ চেন্নাই আসার পর তানিয়ার সার্জারি হয়। তারপর লাইফ সাপোর্ট আর আইসিইউতে ছিল। শনিবার কেবিনে স্থানান্তর করা হয়। রোববার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে তাকে। আগামী মাসের ১০ তারিখ আবার যেতে হবে চেন্নাইয়ের হাসপাতালে।’

বর্তমানে তানিয়া বৃষ্টির অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের কড়া পরামর্শে থাকতে হচ্ছে তাকে। এ প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘এখন ভালো আছে। মাথার ব্যাপার অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। কোনো স্ট্রেস নেওয়া বারণ।’

আমার বার্তা/এমই

পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি: পূজা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দম’। টানা

‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চড্ডার প্রেম থেকে পরিণয় সবটাই যেন রূপকথার মতো।

ফের আলোচনায় ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ঈদের আনন্দ যখন দেশজুড়ে, ঠিক তখনই ভক্তদের বড় এক চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ডিবি ও ডিএমপির কয়েকজন কর্মকর্তার অনিয়ম তদন্তে দুদকে আবেদন

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০ অধ্যাদেশ নিয়ে আলোচনা

বন্ধ পাটকলগুলো চালু হচ্ছে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে

ইতিহাস ভুলে যাওয়া জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না: সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

ইরানের সিসিটিভি নেটওয়ার্ককে যেভাবে হামলায় কাজে লাগালো ইসরায়েল

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় যুক্তরাজ্য

সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত: আইনমন্ত্রী

২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশ

গ্রোক ইম্যাজিনে কড়াকড়িতে বিপাকে সাধারণ ব্যবহারকারীরা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দাম বাংলাদেশে, অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব: কমিটির সভাপতি

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ প্রেসিডেন্ট