ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মালয়েশিয়ায় সাবেক অভিবাসন কর্মকর্তা গ্রেফতার

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১২:২১

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক উপ-সহকারী অভিবাসন পরিচালক মাস্তুরা আজিজ (৪৯) প্রায় ১ লাখ ৪০ হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ প্রক্রিয়া না মেনে তিনি বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দেয়ার বিনিময়ে এই অর্থ গ্রহণ করেছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির দায়রা আদালতে তার বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ আনা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতে পেশ করা তথ্য অনুযায়ী মাস্তুরা আজিজ ২০২৫ সালের মে মাসে বিভিন্ন দফায় এই অর্থ গ্রহণ করেন। ৩ মে ২০২৫: ৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশের সুযোগ দিতে ১২ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ।

৭ মে ২০২৫: ১৯ জন বাংলাদেশির জন্য ৪৭ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ। ১১ মে ২০২৫: ২১ জন বাংলাদেশির বিনিময়ে ৫২ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ। ১৫ মে ২০২৫: ১১ জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দিতে ২৭ হাজার ৫০০ রিঙ্গিত গ্রহণ।

অভিযোগগুলো মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) অ্যাক্ট ২০০৯-এর ধারা ১৬(এ)(বি) এর অধীনে আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে আইনের ২৪ নম্বর ধারার অধীনে কঠোর শাস্তির বিধান রয়েছে।

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইরনা জুলিজে মারাস, আর অভিযুক্তের পক্ষে লড়ছেন আইনজীবী দাতুক গিথান রাম ভিনসেন্ট।

বিচারক মোহাম্মদ নাসির নর্ডিন আসামিকে ২০ হাজার রিঙ্গিত মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। তবে জামিনের শর্ত হিসেবে মাসে একবার তাকে এমএসিসি অফিসে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী তারিখ এবং নথিপত্র জমা দেয়ার জন্য আদালত ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।

আমার বার্তা/এল/এমই

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ