ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১২:৩১

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। সবশেষ আপডেট অনুযায়ী, আগমনী ৭টি ও বহির্গমণ ৩টিসহ মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, আজ রোববার সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণের কথা ছিল সালাম এয়ার এর আগমনী ফ্লাইট ওভি-৪০১। একই উড়োজাহাজ সকাল ৮টা ৩০ মিনিটে ওভি-৪০২ নামে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়।

একই কারণে গতকাল শনিবারও একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছিল। বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই এবং বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা ফ্লাইটও বাতিল করা হয়। অন্যদিকে আগমনী ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছিল এয়ার আরাবিয়া-এর জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম এবং সালাম এয়ারের ওভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম ফ্লাইট।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ ফ্লাইট সচল রাখতে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে অন্তত ৮ জন নিহত

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা, বিপাকে যাত্রীরা

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরসহ দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে