ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৬, ১৬:২৪

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না।

রোববার (১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎মন্ত্রী দীপেন দেওয়ান তার বক্তব্যে বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমাদের এগুতে হবে। কাউকে বাদ দিয়ে নয়। তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, এই অঞ্চলের উন্নয়নের দাবিগুলো তিনি সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরবেন।

‎সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান সতর্ক করে বলেন, উন্নয়ন বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য হলে সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করার জন্য তিনি সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

‎রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।‎

আমার বার্তা/এমই

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমাকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমবায় অফিসার মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারী অর্থ আত্মসাতের অভিযোগ

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার

মানুষকে দেখানোর জন্য অযথা খরচ বন্ধ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে অন্তত ৮ জন নিহত

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা, বিপাকে যাত্রীরা

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরসহ দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে